ফাইনালে তানজিদ তামিমের ৬১ বলে সেঞ্চুরি! বিপিএল ২০২৫-২৬ চ্যাম্পিয়ন… | আই নিউজ বিডি

রাজশাহী

ফাইনালে তানজিদ তামিমের ৬১ বলে সেঞ্চুরি! বিপিএল ২০২৫-২৬ চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

২৬ ডিসেঃ '২৫ থেকে ২৩ জানুঃ '২৬; অর্থাত, শেষ হলো ২৯ দিনব্যাপী (৩৪ টি ম্যাচ) জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লীগ।..
Eidok-এ শেয়ার
ফাইনালে তানজিদ তামিমের ৬১ বলে সেঞ্চুরি! বিপিএল ২০২৫-২৬ চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
ছবি: সংগৃহীত

৬টি দল নিয়ে অনুষ্ঠিত এবারের বিপিএলের শেষ চারে ওঠে রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। লীগ পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী ১ম এবং ১২ পয়েন্ট নিয়ে (রানরেটে রংপুরকে টপকে) চট্টগ্রাম ২য় দল হিসেবে (শেষ ৪-এ) ওঠে। আর শেষ পর্যন্ত ফাইনালেও পৌঁছায় ঐ দুই দল। 

গতকাল (২৩ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুদ্রা নিক্ষেপণে জয়ী হয়ে (বন্দর নগরী) চট্টগ্রাম রয়্যালস্ প্রথমে ফিল্ডিং বেছে নেয়। 

রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের হয়ে অনন্য সাধারণ ব্যাটিং করেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৬টি বাউন্ডারি এবং ৭টি ছক্কার মাধ্যমে ৬২ বলে ১০০ রান করেন। তার শতরান পূর্ণ হয় ৬১ বলে। এছাড়া সাহিবজাদা ফারহান ৩০ (৩০) এবং (কিউই রিক্রুট) কেন উইলিয়ামসন ২৪ (১৫) রান তোলেন। চট্টগ্রামের পক্ষে শরিফুল ইসলাম ও মুকিদুল মুগ্ধ ২টি করে উইকেট নেন যথাক্রমে ৩৩ ও ২০ রান দিয়ে। 

জবাবে চট্টগ্রাম মাত্র ১১১ রান করতেই তাদের সবগুলো উইকেট হারায় ১৭.৫ ওভারে। তাদের পক্ষে মির্জা তাহির বেগ সর্বোচ্চ ৩৯ (৩৬) এবং আসিফ আলী ২১ (১৬) রান করেন। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্ডো (গত ম্যাচের মতোই) ৪টি উইকেট নেন (৩-০-৯-৪)! এছাড়া (দেশি) হাসান মুরাদ ৩/১৫ এবং জিমি নিশাম ২/২৪ উইকেট লাভ করেন। ৬৩ রানের বেশ সহজ জয়ের মাধ্যমেই শিরোপা ঘরে তোলে রাজশাহী ওয়ারিয়র্স। 

ফাইনালের ম্যাচসেরা আর কেউ নন। ঐ সেঞ্চুরিয়ান তানজিদ তামিমই। আর "ম্যান অব দ্য টুর্নামেন্ট" নির্বাচিত হন বিজিত দলের (চট্টগ্রামের) বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিনি এ আসরে ১২ ম্যাচে ২৬ টি উইকেট লাভ করেন। ইকোনমি মাত্র ৫.৮৮! 

 

[তথ্যঃ গুগল ও ক্রিকবাজ।]

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Actualités Sportives নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 73 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Actualités Sportives শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 100 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Actualités Sportives শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Actualités Sportives অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 118 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Actualités Sportives শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 79 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Actualités Sportives খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Actualités Sportives সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 116 Views