হাইকোর্টের আদেশে মনোনয়ন, প্রতীকও বুঝে পেলেন আনিসুর রহমান মুন্না | আই নিউজ বিডি

হাইকোর্টের আদেশে মনোনয়ন, প্রতীকও বুঝে পেলেন আনিসুর রহমান মুন্না

পিরোজপুর-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে
Eidok-এ শেয়ার
হাইকোর্টের আদেশে মনোনয়ন, প্রতীকও বুঝে পেলেন আনিসুর রহমান মুন্না
ছবি: সংগৃহীত

আলোচিত গণঅধিকার পরিষদের প্রার্থী আনিসুর রহমান মুন্না অবশেষে প্রতীক গ্রহণ করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহানের কাছ থেকে তিনি নির্বাচনী প্রতীক গ্রহণ করেন।

এর আগে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সময় নিয়ে জটিলতায় পড়েন মুন্না। গত বছরের ৩০ ডিসেম্বর নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট দেরির অভিযোগে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং পরে হাইকোর্টে রিট করেন।

পরবর্তীতে হাইকোর্ট মনোনয়নপত্র গ্রহণ না করাকে অবৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তাকে তাঁর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের ওই আদেশের পর গত ১৪ জানুয়ারি মুন্না আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হন।

আজ প্রতীক গ্রহণের মধ্য দিয়ে পিরোজপুর-২ আসনে আনিসুর রহমান মুন্নার নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

প্রতীক গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই লড়াই শুধু আমার একার নয়। এটা সাধারণ মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের লড়াই। আদালতের রায়ে প্রমাণ হয়েছে, সত্যের পক্ষেই শেষ পর্যন্ত জয় আসে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Pulitika সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 122 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Pulitika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Pulitika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 70 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Pulitika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 103 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Pulitika কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Pulitika ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Pulitika গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 Views