ইউথ নেট গ্লোবাল নীলফামারী জেলার ২০২৬ সালের কো-অর্ডিনেটর নির্বাচিত হলেন সাকিল ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
জাতীয় যুব সংগঠন YouthNet Global-এর নীলফামারী জেলা শাখার ২০২৬ সালের কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক সাকিল ইসলাম।
সাম্প্রতিক সময়ে সংগঠনের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। যুব নেতৃত্ব উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখায় সাকিল ইসলামকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাকিল ইসলাম বলেন,
“YouthNet Global-এর মতো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নীলফামারী জেলার নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মানের। তরুণদের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
YouthNet Global নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাকিল ইসলামের নেতৃত্বে জেলায় যুবসমাজ আরও সংগঠিত হবে এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম জোরদার হবে।
উল্লেখ্য, YouthNet Global দেশ এবং বিশ্বব্যাপী তরুণদের নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ এবং সামাজিক উদ্ভাবনে কাজ করে যাচ্ছে।