কালাইয়ে বিএনপি প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে বিএনপি প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে বিএনপি প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত..
কালাইয়ে বিএনপি প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে বিএনপি প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় ক্রমেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এরই ধারাবাহিকতায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জনতার উপস্থিতি ও স্লোগানে পুরো মাঠজুড়ে বিরাজ করে নির্বাচনী আমেজ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারী বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। জয়পুরহাট-২ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই তারা ধানের শীষকে বিজয়ী করবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির এবং যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার। বক্তারা সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

জনসভায় কালাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটাররাও অংশগ্রহণ করেন। জনতার ব্যাপক সাড়া ও উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত নির্বাচনী মাঠে।

Ingen kommentarer fundet


News Card Generator