চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়।..
চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে সভাটি আয়োজন করা হয়।..

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় ও এ ক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাতেহা তুজ জোহরা। 

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, নির্বাচন ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।

এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও চিরিরবন্দর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সংবাদ প্রচার ও প্রশাসনের সঙ্গে তথ্যভিত্তিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Комментариев нет


News Card Generator