ভালুকার উথুরা ইউনিয়নে আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকার উথুরা ইউনিয়নে আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত..

ইমন সরকার avatar   
ইমন সরকার
ভালুকার উথুরা ইউনিয়নে আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত..
ভালুকার উথুরা ইউনিয়নে আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন জোরদার এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উথুরা ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিন ও আলেম-ওল..

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন জোরদার এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উথুরা ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। এ লক্ষ্যে ধানের শীষের পক্ষে আলেম সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় আরও বলা হয়, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে ভালুকার উন্নয়ন ও জনগণের অধিকার সুরক্ষিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রুহুল আমিন মাসুদ বলেন, “আলেম-ওলামারা সমাজের নৈতিক নেতৃত্বের প্রতীক। তাঁদের দিকনির্দেশনা ও সমর্থন থাকলে ধানের শীষের বিজয় আরও নিশ্চিত হবে।” তিনি আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উথুরা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Nessun commento trovato


News Card Generator