মান্দায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

****
Поделиться в Eidok
মান্দায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
Фото: из открытых источников

 

 

আল আমিন স্বাধীন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু-কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই নিচপাড়া এলাকায় বিএনপির সাধারণ ভোটার পরিবারের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান মকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন, আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজাহার জোয়াদ্দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।#

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Районные новости মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Районные новости নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Районные новости প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Районные новости মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Районные новости ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Районные новости হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Районные новости জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views