সোমবার (২০ জানুয়ারি ২০২৬) বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমি কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম। সভায় জেলা ভূমি কমিটির সদস্যগণ ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপকূলীয় এলাকায় ভূমি ব্যবস্থাপনার জটিলতা, নদীভাঙন, খাসজমি দখল, জলবায়ু পরিবর্তনের ফলে জীবিকায় নেতিবাচক প্রভাব এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থানীয় মানুষের অংশগ্রহণ জরুরি।
পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে একটি কার্যকর ভূমি কমিটি গঠনের মাধ্যমে নিয়মিত মতবিনিময়, তথ্য আদান-প্রদান এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ফিশারব্যাক ইকোসিস্টেম ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এ কার্যক্রমে সহযোগিতা করছে। উত্তরণ, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, অ্যাকশন কঁত্রা লা ফেম এবং শিরি (উইমেন জব ক্রিয়েশন সেন্টার) যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।
সভা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিয়মিত পরামর্শ সভা আয়োজন এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান।
পরামর্শমূলক সভা সঞ্চালনা করেন জেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ।