বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বরেণ্য শিক্ষাবিদ আব্দুল মান্নান মাস্টারের দাফন সম্পন্ন।
বুধবার (২১ জানুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ খবরে বানারীপাড়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আব্দুল মান্নান মাস্টার ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক। শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকেননি বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষাও দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীকে। তাঁর জ্ঞান, নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্নেহশীল আচরণ ছাত্রদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এই গুণী শিক্ষকের বিদায়ে শিক্ষাঙ্গনসহ পুরো বানারীপাড়া যেন একজন অভিভাবককে হারালো। শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মতে, তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
আজ বুধবার বাদ আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বানারীপাড়ার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টারের দাফন সম্পন্ন
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0