যশোর-৪ আসনে বিএনপির প্রার্থীতা চূড়ান্ত, ধানের শীষ বরাদ্দ মতিয়ার… | আই নিউজ বিডি

যশোর

যশোর-৪ আসনে বিএনপির প্রার্থীতা চূড়ান্ত, ধানের শীষ বরাদ্দ মতিয়ার রহমান ফারাজীর

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি: যশোর-৪ (৮৮) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে জনাব মতিয়ার রহমান ফারাজীর অনুকূলে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়ে..
Eidok-এ শেয়ার
যশোর-৪ আসনে বিএনপির প্রার্থীতা চূড়ান্ত, ধানের শীষ বরাদ্দ মতিয়ার রহমান ফারাজীর
ছবি: সংগৃহীত

যশোর-৪ (৮৮) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মতিয়ার রহমান ফারাজীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দ দেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন শেষে যশোর-৪ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মতিয়ার রহমান ফারাজীর নাম চূড়ান্ত হয়। এর আগে মনোনয়ন সংক্রান্ত জটিলতার অবসান ঘটে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অন্য প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার মধ্য দিয়ে যশোর-৪ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে প্রতীক বরাদ্দের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 54 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 81 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 86 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 126 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 64 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 121 ভিউ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত এক্সক্লুসিভ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 158 ভিউ