মাদক সংশ্লিষ্ট অভিযোগে আলোচনায় ফেনীর লালপোল এলাকার সোহেল ও তার ভাই… | আই নিউজ বিডি

ফেনী

মাদক সংশ্লিষ্ট অভিযোগে আলোচনায় ফেনীর লালপোল এলাকার সোহেল ও তার ভাই বাবলু

স্টাফ রিপোর্টার, ঢাকা
Eidok-এ শেয়ার
মাদক সংশ্লিষ্ট অভিযোগে আলোচনায় ফেনীর লালপোল এলাকার সোহেল ও তার ভাই বাবলু
ছবি: সংগৃহীত

গোপন সূত্রের তথ্য অনুযায়ী, ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় বসবাসকারী সোহেল (৩৫) ও তার ভাই বাবলুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোহেলের পিতা শাহাবুদ্দিন, মাতা রুকোনি। তাদের বাড়ি পশ্চিম সিলোনিয়া এলাকায়।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, সোহেল ও তার ভাই বাবলুর কারণে ফেনী সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, শাহীন একাডেমি, নাসিম মেমোরিয়াল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে পড়ছে, যা যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এদিকে ফেনী সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই ফেনী সদর থানায় দায়ের করা হয় এবং তিনি একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত।

পুলিশের অপরাধ রেকর্ড অনুযায়ী,
২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে কমপক্ষে পাঁচটি মাদক সংক্রান্ত মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার বিভিন্ন উপধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশ ও ফেনী পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়দের পক্ষ থেকে সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 87 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Crime ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Crime শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views