খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

খুলনা উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (মঙ্গলবার) বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি এবং দক্ষ নেতৃত্বগুণের বিকাশ হয়। ইলেক্ট্রনিক ডিভাইস থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নজর রাখতে হবে। খুলনাঞ্চলে খেলাধুলার ঐতিহ্য সম্মানটাকে ধরে রাখতে সকল খেলোয়াড়দের প্রতি আহবান জানান অতিথিরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক (কলেজ) এস, এম সাজজাদ হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল সহকারী পরিচালক (কলেজ) মো: ইনামুল ইসলাম ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

#

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Notícias Esportivas নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 82 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Notícias Esportivas শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 116 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Notícias Esportivas শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 137 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Notícias Esportivas অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 127 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Notícias Esportivas শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 101 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Notícias Esportivas খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 147 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Notícias Esportivas সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 125 Views