বিমানবন্দরেই গ্রেপ্তার রাউজানে সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ বাবু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিমানবন্দরেই গ্রেপ্তার রাউজানে সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ বাবু..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
বিমানবন্দরেই গ্রেপ্তার রাউজানে  সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ বাবু..
বিমানবন্দরেই গ্রেপ্তার রাউজানে  সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ বাবু..
ছবি: সংগৃহীত
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সংবলিত বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক ছিলেন এবং সম্প্রতি তাকে রাউজান সদর..

বিমানবন্দর থেকে রাউজানের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৬) কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (গতকাল) দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তার পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের খানখানাবাদ গ্রামের হাফেজ নুর মোহাম্মদের ছেলে। তার গ্রেপ্তারের বিষয়টি সোমবার বিকেলে প্রকাশ্যে আসে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন খাঁন ও তদন্ত ওসি আরিফ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুল সুমন জানান, চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তা বাদী হয়ে দায়ের করা মামলায় পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সংবলিত বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক ছিলেন এবং সম্প্রতি তাকে রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত করা হয়। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত।

Hiçbir yorum bulunamadı


News Card Generator