ফরিদপুর ১ আসনে মনোনয়ন না পেয়েও বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করতে বললেন ঝুনু মিয়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুর ১ আসনে মনোনয়ন না পেয়েও বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করতে বললেন ঝুনু মিয়া..

Faridpur Desk avatar   
Faridpur Desk
ফরিদপুর ১ আসনে মনোনয়ন না পেয়েও বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করতে বললেন ঝুনু মিয়া..
ফরিদপুর ১ আসনে মনোনয়ন না পেয়েও বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করতে বললেন ঝুনু মিয়া..
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ফরিদপুর ১ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানালেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সামসুদ্দিন মিয়া ঝুনু আরও বলেন, ‘প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকের পক্ষেই কাজ করতে হবে। আমরাও দলের মনোনয়ন চেয়েছিলাম। দল একজনকে মনোনয়ন দিয়েছে। এ নিয়ে আমাদের মনে কষ্ট বা আক্ষেপ রাখা যাবে না। আমরা আশা করেছিলাম, মনোনয়নপ্রাপ্ত নেতা আমাদের দলের সবাইকে ডেকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করার আহবান জানাবেন। কিন্তু দুঃখের বিষয় তিনি সেভাবে আমাদের ডাকেননি বা মূল্যায়ন করেননি। তাই আমি ও আমরা মনে করেছি, আমাদের প্রয়াত নেত্রীর আদর্শকে উজ্জীবিত করতে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, সৈনিকদল, মৎস্যজীবীদলসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, বিএনপি নেতা মফিজুর কাদের খান (মিল্টন), নাজিমউদ্দিন মিয়া মিলু, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কুদ্দুস শেখ, মো. এনায়েত হোসেন, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক বিশ্বজিৎ সরকার, জাসাসের সাবেক আহবায়ক মো. শাহিন আনোয়ার, রুপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম মোল্যা, পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একলিম শরীফ, বিএনপি নেতা মো. শাহিন আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. আলম মোল্যা, যুবদল নেতা মাহাবুব হাসান সজিব, ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ্ রুবেল, ছাত্রদল নেতা জুয়েদ, সাদমান পাপ্পুসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator