বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

Nahid Hasan avatar   
Nahid Hasan
বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর অভিযানে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা। পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

לא נמצאו הערות


News Card Generator