‎কোস্ট গার্ডের অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। | আই নিউজ বিডি

‎কোস্ট গার্ডের অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
‎
‎অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ খুলনার বাগমারায় এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, তাজা গুলি ও মাদক উদ্ধার করা হয়।..
Eidok-এ শেয়ার
‎কোস্ট গার্ডের অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে
ছবি: সংগৃহীত

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

‎কোস্ট গার্ড বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়।

‎পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তর করা হবে।

‎কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

注释 0

没有找到评论

相关文章

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম (Simplified): 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার (Simplified): 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের (Simplified): 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা (Simplified): 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত (Simplified): 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর (Simplified): 犯罪 ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা (Simplified): 犯罪 শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views