শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে হাতেম খানের গভীর শ্রদ্ধা | আই নিউজ বিডি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে হাতেম খানের গভীর শ্রদ্ধা

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
Eidok-এ শেয়ার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে হাতেম খানের গভীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

 আজ ১৯ জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।

এক শ্রদ্ধা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের একজন দূরদর্শী, সাহসী ও জননন্দিত রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার যে অনন্য দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আজও রাজনৈতিক কর্মী ও দেশপ্রেমিক মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।

আলহাজ্ব হাতেম খান আরও বলেন, শহীদ জিয়ার জীবনদর্শন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। তাঁর দেখানো পথ অনুসরণ করেই একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা, স্বনির্ভর অর্থনীতি ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আলহাজ্ব হাতেম খান তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 4 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 ভিউ