উল্লাপাড়ায় এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ..

Md Bawezid Hossain avatar   
Md Bawezid Hossain
উল্লাপাড়ায় এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ..
উল্লাপাড়ায় এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে নির্ধারিত ফি বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অনেক পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের পূর্বে মূল্যায়ন পরিক্ষায় যারা সকল বিষয়ে কৃতকার্য  হয়েছে তাদের ফরম পূরনের ২৬৫০ টাকা ফি নেওয়া হয়েছে। আর যারা ১-৩ বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের থেকে ৩০০০ টাকা ফি নেওয়া হয়েছে। ৩ বিষয়ের বেশি যারা অকৃতকার্য হয়েছে তারা এখনও ফরম পূরন করতে পারেনি।

এসএসসি পরীক্ষার্থী আবির বলেন, আমি মানিকজান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। আমার ফরম পূরণ ফি ৩০০০ টাকা নিয়েছে।
একই বিভাগের শিক্ষার্থী ফারুক, কাউসারের সঙ্গে কথা হলে তারা বলেন, আমাদের কাছে থেকেও ফরম ফিলাপে ৩০০০ টাকা নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী বলেন, আমাদের ফরম পূরণের ৩০০০ টাকা দেওয়ার সক্ষমতা ছিলো না। এতো টাকা আমাদের পরিবার তো দেওয়া অনেক কষ্টের।  কিন্তু কি কারার পরিক্ষা তো দিতেই হবে। তাই বাধ্য হয়ে ৩ হাজার টাকা ফি দিয়ে ফিলাপ করেছি।  

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ফরম ফিলাপ কমিটি করে দিয়েছি তারাই বিষয়গুলো জানে। তবে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়ে আমার জানা নেই।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি বিষয়টি ইতোমধ্যেই শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে। বিষয়টি যাচাই-বাছাই করে জানালেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator