আর্থিক সংকটে পড়া প্রতিবন্ধী বিদ্যালয়ে সহায়তার হাত বাড়াল বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আর্থিক সংকটে পড়া প্রতিবন্ধী বিদ্যালয়ে সহায়তার হাত বাড়াল বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন..

Juwel Hossain avatar   
Juwel Hossain
আর্থিক সংকটে পড়া প্রতিবন্ধী বিদ্যালয়ে সহায়তার হাত বাড়াল বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন..
আর্থিক সংকটে পড়া প্রতিবন্ধী বিদ্যালয়ে সহায়তার হাত বাড়াল বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন..
ছবি: সংগৃহীত
****

পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তীব্র আর্থিক সংকটে পড়েছে সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। সরকারি ও বেসরকারি পর্যাপ্ত সহায়তার অভাবে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইদুল ইসলামের নিজস্ব অর্থায়নে শিক্ষকদের সহায়তা ও শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়।

বিদ্যালয়ের সভাপতি জিন্নাহ সরদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর আমন্ত্রণে সংগঠনের একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করে। এ সময় সংকটের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। মানবিক সহায়তার প্রথম ধাপে শিক্ষকদের ঈদ উৎসব ভাতা এবং শিক্ষার্থীদের খেলনা সামগ্রী বাবদ বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে মোট ৩২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা বন্ধ হয়ে গেলে সমাজই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সংকটকালে ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের পাশে দাঁড়ানো একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

এ সময় এস এম সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি অবহেলিত অবস্থায় রয়েছে। বর্তমান সংকটে শিশুদের শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না হয়, সেই দায়বদ্ধতা থেকেই এই সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য মো. রাশেদ, আবু জর গিফারি, আতিকুর রহমান পারভেজ, আল শাহরিয়ার তুর্য, মুস্তাক শাহরিয়ার শুভ, আদনান সামি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিন্নাহ সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক শামীম হোসেনসহ শিক্ষক ও কর্মচারীরা।

সহায়তা প্রদানকালে অভিভাবক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

コメントがありません


News Card Generator