বাগেরহাট-২ আসনে ধানের শীষ প্রার্থীর সাথে ছাত্রদলের মতবিনিময় সভা | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাট-২ আসনে ধানের শীষ প্রার্থীর সাথে ছাত্রদলের মতবিনিময় সভা

****
Eidok-এ শেয়ার
বাগেরহাট-২ আসনে ধানের শীষ প্রার্থীর সাথে ছাত্রদলের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

 

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের নেতারা বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন। কলেজ শাখার সভাপতি বিল্লাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা যুবদল, মহিলা দল, সদর উপজেলা বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী প্রক্রিয়া, দলের আদর্শ ও যুব প্রজন্মের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন তার বক্তব্যে বলেন, ছাত্রদলের সদস্যরা যে আদর্শ নিয়ে কাজ করছেন, সেটি ধরে রাখা এবং দলের মূল্যবোধ বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান এবং তারেক রহমান ঘোষিত শিক্ষা সম্পর্কিত ৩১ দফার বিষয় জনগণের কাছে তুলে ধরার নির্দেশ দেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politiek সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 18 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politiek আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politiek কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politiek যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 97 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politiek কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 104 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politiek ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 108 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politiek গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views