সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানালেন মনোনয়ন প্রত্যাশী কনক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানালেন মনোনয়ন প্রত্যাশী কনক..

Md.Shamimul Haque avatar   
Md.Shamimul Haque
সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানালেন মনোনয়ন প্রত্যাশী কনক..
সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানালেন মনোনয়ন প্রত্যাশী কনক..
ছবি: সংগৃহীত
রবিউল আওয়াল লাভলুর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন কনক


নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে বিএনপি মনোনয়ন প্রদান করেছে রবিউল আওয়াল লাভলুকে।
মনোনয়ন বঞ্চিতদের মধ্যে মইনুল আলম খান কনক গত ১৭ জানুয়ারি শনিবার বিকেলে বিএনপির সংসদ সদস্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুর বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় নির্দেশনা মেনে দলীয় প্রার্থী রবিউল আওয়াল লাভলুর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। একই সঙ্গে তিনি দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মনোনয়ন বঞ্চিত আরেক নেতা, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য শরিফ উদ্দিন আরজু।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত শত শত বিএনপি নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Nessun commento trovato


News Card Generator