বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক | আই নিউজ বিডি

বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক

****
Eidok-এ শেয়ার
বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের প্রবেশপথে তল্লাশির সময় জি এম সারোয়ার আহমেদ নামের ওই পরীক্ষার্থীর কাছ থেকে নিষিদ্ধ এসব ডিভাইস উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. ফেরদৌসুর রহমান বলেন, পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সঙ্গে কোনো চক্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের লিগাল সেল, মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, কোনো শিক্ষার্থী যদি অসদুপায় অবলম্বন করে বা তার কাছে অবৈধ কিছু পাওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন বিষয়টি দেখবে। আর হল বা কেন্দ্রের বাইরে কোনো অপরাধ সংঘটিত হলে সেটি প্রচলিত আইনের আওতায় পড়বে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 39 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views