ভারতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বাংলাদেশি নারী গ্রেপ্তার

ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পোডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীর নাম শারবানু ..
שיתוף ב-Eidok
ভারতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বাংলাদেশি নারী গ্রেপ্তার
צילום: ארכיון

ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পোডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীর নাম শারবানু খাতুন। স্থানীয় পুলিশের দাবি, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, শারবানু খাতুন পেশায় গৃহপরিচারিকা এবং গত কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে পোডু গ্রামে বসবাস করছিলেন। উচ্ছেদ অভিযানের সময় প্রশাসনের জেসিবি কার্যক্রম চলাকালে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, যা পুলিশের নজরে আসে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, উচ্ছেদ অভিযানের সময় ভিডিও ধারণকারী ব্যক্তি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকলে শারবানু খাতুন তার জবাবে ‘জয় বাংলা’ বলেন। কয়েক সেকেন্ড পর তিনি ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও দেন। তবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে হেব্বাগোডি থানার হেড কনস্টেবল ভূষা বেন্দ্র গত ১১ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের অভিযোগ, অসৎ উদ্দেশ্যে ওই নারী স্লোগানটি দেন এবং ভারতে অবস্থান করে অন্য দেশের স্লোগান তোলা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি।
শারবানু খাতুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২ ধারা (ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করা), ১৯৬ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি), ১৯৭ ধারা (জাতীয় সংহতির জন্য ক্ষতিকর দাবি) এবং ৩৫৩ ধারা (জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন বিবৃতি) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক בינלאומי জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 58 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ בינלאומי সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 47 Views ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা בינלאומי ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 45 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ בינלאומי সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 83 Views কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন בינלאומי কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন 79 Views ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা בינלאומי ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা 84 Views কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা בינלאומי কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা 108 Views