চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক..
চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম পারভেজকে আটক করেছে পুলিশ। ..

 

গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টায় তাকে উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজার থেকে আটক করে পুলিশ। 
 
ধৃত গোলাম আযম পারভেজ (৫০) উপজেলার রানীরবন্দরের নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বালাপাড়ার মৃত আব্দুস সালাম কেরানীর ছেলে।
 
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী নানা রকম উস্কানীমূলক কথাবার্তার জন্য তাকে আটক করা হয়েছে। তাকে গতকাল ১৬ জানুয়ারি শুক্রবার সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 
Aucun commentaire trouvé


News Card Generator