তিন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ দুর্গাপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তিন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ দুর্গাপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
তিন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ দুর্গাপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ..
তিন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ দুর্গাপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ..
ছবি: সংগৃহীত
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায়  শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের খেতাব অর্জন করেছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ৷..

  একইসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান  বিপ্লব বিকাশ পাল চৌধুরী জেলায়  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান  নির্বাচিত হয়েছেন।

শুধু  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বা শ্রেষ্ঠ  প্রধান অধ্যক্ষই নন, প্রতিষ্ঠানের শিক্ষার্থী আদনান সিদ্দিকী ও জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। 

জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

জেলা  শিক্ষা অফিসার  সূত্রে জানা যায় শিক্ষার মান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, শৃঙ্খলা এবং প্রশাসনিক দক্ষতাসহ একাধিক সূচকের আলোকে এ মূল্যায়ন সম্পন্ন করা হয়।

এই অর্জনে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।  

বিপ্লব বিকাশ পাল চৌধুরী কৃতিত্বপূর্ণ এ অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক,  অভিভাবক ও এলাকার সুধীজন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই অর্জনে আনন্দিত  আদনান সিদ্দিকী বলেন, “আমার অর্জনে সবাই খুশি হয়েছে । আমি চাই এই সাফল্যকে ধরে রেখে সামনে আরও ভালো করতে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Aucun commentaire trouvé


News Card Generator