জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য..
জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য..
ছবি: সংগৃহীত
****

জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত হামদ ও নাত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।
এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে মাদ্রাসাটির সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আছাদুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। একই সঙ্গে কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সপ্তম শ্রেণির ছাত্র রিফাত হোসেন এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী হাসনাহেনা প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়।
বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় মাদ্রাসাটির অধ্যক্ষ মুহা. আনওয়ারুল হক সন্তোষ প্রকাশ করে বলেন, “১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। জেলা পর্যায় অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
মাদ্রাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator