কোম্পানীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি

নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি**
আবদুল্লাহ আল মামুন | নোয়াখালী প্রতিনিধি..
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষকের পরিবারের ওপর হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহাজাতপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাইফ উল্যাহ পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তিনি অভিযোগ করেন, তার বড় ভাই নাজিব উল্যাহ কয়েকজন স্থানীয় সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে তাদের পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

জিডিতে উল্লেখ করা হয়, ওইদিন নাজিব উল্যাহ তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে ভুক্তভোগীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ছাইফ উল্যাহ ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করে। এতে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে ভেঙে পড়েন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে ভুক্তভোগী ও অভিযুক্তের মাতা আমেনা খাতুন মৃত্যুবরণ করলে দাফন-কাফনের কাজে সন্ত্রাসী কায়দায় প্রায় ২০ ঘণ্টা বাধা প্রদান করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে ওইদিন দুপুর ২টায় জানাজা সম্পন্ন হয়। এলাকাবাসী জানান, মায়ের সম্পত্তিকে কেন্দ্র করেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত।

ভুক্তভোগীর অভিযোগ, এরপর থেকে অভিযুক্তরা বাড়ির গাছ কাটা, পুকুরের মাছ লুট এবং বিভিন্নভাবে সম্পদ ক্ষতিসাধন করে আসছে। অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ করা হবে এবং বাড়িঘর দখল করে নেওয়া হবে।

জিডিতে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো ধরনের সমঝোতায় রাজি হয়নি। বরং বিভিন্ন সময় ভুক্তভোগীদের চলাফেরার ওপর নজরদারি, মোবাইল ফোনে হুমকি এবং প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী ছাইফ উল্যাহ বলেন, “আমি একজন শিক্ষক। পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু বারবার হামলা ও হুমকির কারণে স্ত্রী-সন্তানদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। নিরাপত্তার অভাবে আমরা প্রায়ই পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছি।”

পরিস্থিতির অবনতি হওয়ায় এবং যে কোনো সময় বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে আশঙ্কায় তিনি কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে নিজের ও পরিবারের সদস্যদের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


 

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جرم গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 69 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جرم নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جرم দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 58 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جرم দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جرم সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 71 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جرم ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 39 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جرم শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views