জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ, স্মার্ট ক্লাসরুম ও দেয়াল… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ, স্মার্ট ক্লাসরুম ও দেয়াল পত্রিকা উদ্বোধন

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ, স্মার্ট ক্লাসরুম ও দেয়াল পত্রিকা উদ্বোধন
ছবি: সংগৃহীত

জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ, দেয়াল পত্রিকা উন্মোচন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত।  প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি এখন অনিবার্য। বিদ্যালয় পর্যায় থেকেই ডিজিটাল পাঠদান নিশ্চিত করতে হবে, অন্যথায় শিক্ষার আধুনিকায়ন থেমে যাবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রতিটি প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন 
উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন,
জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার, জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।
 
বক্তারা বলেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। শিশুদের সৃজনশীলতা বিকাশ, শৃঙ্খলা রক্ষা ও বিদ্যালয়ের কার্যক্রমকে গতিশীল করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
অনুষ্ঠানের শেষাংশে গণভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক গণসচেতনতামূলক প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক ও অভিভাবকদের নাগরিক দায়িত্ব পালনে আরও সচেতন ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয়।
 
দিনব্যাপী অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং  বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 59 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views