দিনে-দুপুরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি, বারকোট দেওয়ান রোডে চাঞ্চল্য
গোলাপগঞ্জ প্রতিনিধি ( এম এ মালেক )
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারকোট দেওয়ান রোডে দিনে-দুপুরে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় জামাল মিয়ার বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সমিটারটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের সময়, আশপাশের মানুষ যখন নামাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে ট্রান্সমিটারটি খুলে নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।
স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং এ ধরনের চুরি রোধে নিরাপত্তা জোরদার ও তদন্তের আহ্বান জানান।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট