পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত...

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত...
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত...
ছবি: সংগৃহীত
জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি পটুয়াখালী

পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

 

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাকচাপায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক আরিফ শরীফ (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার মহিপুর থানাধীন ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরিফ শরীফ উপজেলার বৌলতলী ইউনিয়নের গেন্দু শরীফের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বাবুল বলেন, ‘দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী আরিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Nema komentara


News Card Generator