ইরানে সাধারণ বিক্ষোভ যেভাবে রূপ নিয়েছে গণঅভ্যুত্থানে | আই নিউজ বিডি

ইরানে সাধারণ বিক্ষোভ যেভাবে রূপ নিয়েছে গণঅভ্যুত্থানে

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
ইরানে সাধারণ বিক্ষোভ যেভাবে রূপ নিয়েছে গণঅভ্যুত্থানে
ইরানে সাধারণ বিক্ষোভ যেভাবে রূপ নিয়েছে গণঅভ্যুত্থানে
ছবি: সংগৃহীত
১ জানুয়ারি প্রথম প্রাণহানির ঘটনা ঘটে, এবং ২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর বিক্ষোভ প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়ে।..

ইরানে অর্থনৈতিক সংকট ও মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে শুরু হওয়া সাধারণ বিক্ষোভ এখন ইসলামি শাসনব্যবস্থা বিরোধী এক দফার গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছেন এবং গ্রেফতার হয়েছেন ১০ হাজারের বেশি।

আন্দোলনের সূত্রপাত ও বিস্তার: গত ২৮ ডিসেম্বর তেহরানে জাতীয় মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে ১৪ লাখ ২০ হাজারে নেমে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আন্দোলনে নামেন। দ্রুতই এই বিক্ষোভ অন্যান্য বড় শহরে ছড়িয়ে পড়ে। সরকার সমাধানের আশ্বাস দিলেও সাধারণ মানুষের ক্ষোভ কমেনি; উল্টো ৩১ ডিসেম্বর থেকে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। ১ জানুয়ারি প্রথম প্রাণহানির ঘটনা ঘটে, এবং ২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর বিক্ষোভ প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়ে।

সরকারের কঠোর অবস্থান ও দমন-পীড়ন: ৩ জানুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাসী’ আখ্যা দেওয়ার পর নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নেয়। ৮ জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার সুযোগে ব্যাপক দমন-পীড়ন চালানো হয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ১২ জানুয়ারি নাগাদ নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে, তবে কোনো কোনো সূত্রমতে এই সংখ্যা ২ হাজারেরও বেশি হতে পারে।

বর্তমানে তেহরানের বাণিজ্যিক কেন্দ্রগুলো অচল হয়ে পড়েছে এবং অভ্যন্তরীণ অস্থিরতা চরম সংকটের দিকে ধাবিত হচ্ছে।

Inga kommentarer hittades


News Card Generator