কালিগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা
এস এম তাজুল হাসান সাদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল কাদের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক গোলাম মহিউদ্দীন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মোসলেম উদ্দিন, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী আল মামুন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি, সাংবাদিক শিমুল হোসেনসহ কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যাপিকা শামীমা আকতারের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।