উল্লাপাড়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন..

Md Bawezid Hossain avatar   
Md Bawezid Hossain
উল্লাপাড়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন..
উল্লাপাড়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বৈরাচার আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘২৪-এর গণঅভ্যুত্থানে জুলাই আহত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

সোমবার সকাল ১১টায় উল্লাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মাসুম আনাম, নাঈম হোসেন ও নিয়ামুল বশির নিহাল।
এ সময় বক্তারা জামায়াত ও বিএনপির সমালোচনা করে বলেন, কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলে দেশের প্রায় ১৫ হাজার  নিরীহ ও নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রায় ২৫ হাজার মানুষকে আহত করা হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এমন একটি দলকে যদি পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা সরকারকে উদ্দেশ করে বলেন, এখনো যেসব আওয়ামী লীগের নেতাকর্মী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এছাড়া বক্তারা বলেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে যেন আওয়ামী লীগের কেউ পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।
দেশের দুটি বড় রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তারা আহ্বান জানান, আওয়ামী লীগকে পুনর্বাসন থেকে বিরত থাকতে হবে এবং আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিকভাবে নিষিদ্ধকরণের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator