চিরিরবন্দর কাঁকড়া নদীতে ভেসে উঠলো দুই যুবকের মরদেহ। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দর কাঁকড়া নদীতে ভেসে উঠলো দুই যুবকের মরদেহ।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দর কাঁকড়া নদীতে ভেসে উঠলো দুই যুবকের মরদেহ।
চিরিরবন্দর কাঁকড়া নদীতে ভেসে উঠলো দুই যুবকের মরদেহ।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর কাঁকড়া নদীতে ভেসে উঠেছে দুই যুবকের মরদেহ। 

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মরদেহ দুটি উদ্ধার করে থানা পুলিশ।

চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের বয়স অনুমানিক ৩০ বছর।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে তোলা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তাদের অনুমানিক বয়স ৩০ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator