হাটহাজারীতে গুমান মর্দ্দনে জামায়াতের "ইউনিয়ন বৈঠক" অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হাটহাজারীতে গুমান মর্দ্দনে জামায়াতের "ইউনিয়ন বৈঠক" অনুষ্ঠিত..

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
হাটহাজারীতে গুমান মর্দ্দনে জামায়াতের "ইউনিয়ন বৈঠক" অনুষ্ঠিত..
হাটহাজারীতে গুমান মর্দ্দনে জামায়াতের "ইউনিয়ন বৈঠক" অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

চট্টগ্রামের হাটহাজারীতে গুমান মর্দ্দন ইউনিয়ন জামায়াতের "ইউনিয়ন বৈঠক" অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী গুমান মর্দ্দন ইউনিয়নের মাসিক ইউনিয়ন বৈঠক অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

গুমান মর্দ্দন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবদুল করিমের সভাপতিত্বে বৈঠক সঞ্চালনা করেন ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারী জহির উদ্দীন বাবর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং হাটহাজারী উত্তর অঞ্চল পরিচালক এমএ বাশার। বৈঠকে প্রধান অতিথির উপস্থিতিতে ডিসেম্বর মাসে বাস্তবায়ন হওয়া কাজের পর্যালোচনা ও জানুয়ারী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। 

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,  রাসুল (সাঃ) আদর্শ ধারণ করে তার দেখানো পথে আমাদের চলতে হবে। বৈঠকে ৯টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারী বায়তুলমাল সম্পাদক ও ইউনিয়ন কার্যকরী পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Nenhum comentário encontrado


News Card Generator