ছাত্রী সংস্থা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কটুক্তি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ছাত্রী সংস্থা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কটুক্তি

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
ছাত্রী সংস্থা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কটুক্তি
ছাত্রী সংস্থা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কটুক্তি
ছবি: সংগৃহীত
****

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নারী নেত্রীদের নিয়ে কটুক্তি করলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রায়হান রুমি।
জানা যায়, রায়হান রুমি কোনো দলীয় পদ পদবীতে না থাকলেও বর্তমানে অতি উৎসাহী হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের পদবী পেতে তার তোড়জোড়।

অতীতে ছাত্রলীগের পদ না পেয়ে ক্ষুব্ধ রাগে অপমানিত হওয়া রায়হান রুমি দেখিয়ে দিতে চান তিনি একমাত্র ব্যক্তি দুঃসময়ে ছাত্রলীগের কার্যক্রমে এগিয়ে আছেন।
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জেলা পর্যায়ে পদ পেতে কট্টর বিএনপি জামায়াত বিরোধী হতে হয়।
ফরহাদাবাদের দুইজন জেলা পর্যায়ের নেতা ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির খুব ঘনিষ্ঠ। তাদের মধ্য বর্তমানে একজন কারাগারে অবস্থান করছে।

জানা যায়, রায়হান রুমির বাড়ী ফরহাদাবাদ। সে সুবাদে নুরুল আজিম রনির পরামর্শে গ্রেফতার হওয়া ব্যক্তির দায়িত্ব রায়হান রুমি পালন করছে। আশা থাকছে আগামীতে মিলতে পারে জেলা বা উপজেলা পর্যায়ে একটি পদ। তাই নিজেকে কট্টর বিএনপি জামায়াত বিদ্বেষী প্রমাণ করতে নিয়মিত বিএনপি জামায়াত নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেন এ ছাত্রলীগ নেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি পেইজে ছাত্রী সংস্থা নিয়ে কটুক্তি করতে দেখা যায়।

গোপন সূত্রে পাওয়া তথ্য মতে, নুরুল আজিম রনি কিলিং মিশনের টিমের একজন রায়হান রুমি। গভীর রাতে দলবল নিয়ে মোটর সাইকেল দাপিয়ে চলা ফেরা করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্য নিরাপত্তা সংশয় দেখা দিয়েছে। জনসাধারণ বলছে, অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator