ছাত্রী সংস্থা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কটুক্তি | আই নিউজ বিডি

ছাত্রী সংস্থা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কটুক্তি

****
Eidok-এ শেয়ার
ছাত্রী সংস্থা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কটুক্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নারী নেত্রীদের নিয়ে কটুক্তি করলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রায়হান রুমি।
জানা যায়, রায়হান রুমি কোনো দলীয় পদ পদবীতে না থাকলেও বর্তমানে অতি উৎসাহী হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের পদবী পেতে তার তোড়জোড়।

অতীতে ছাত্রলীগের পদ না পেয়ে ক্ষুব্ধ রাগে অপমানিত হওয়া রায়হান রুমি দেখিয়ে দিতে চান তিনি একমাত্র ব্যক্তি দুঃসময়ে ছাত্রলীগের কার্যক্রমে এগিয়ে আছেন।
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জেলা পর্যায়ে পদ পেতে কট্টর বিএনপি জামায়াত বিরোধী হতে হয়।
ফরহাদাবাদের দুইজন জেলা পর্যায়ের নেতা ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির খুব ঘনিষ্ঠ। তাদের মধ্য বর্তমানে একজন কারাগারে অবস্থান করছে।

জানা যায়, রায়হান রুমির বাড়ী ফরহাদাবাদ। সে সুবাদে নুরুল আজিম রনির পরামর্শে গ্রেফতার হওয়া ব্যক্তির দায়িত্ব রায়হান রুমি পালন করছে। আশা থাকছে আগামীতে মিলতে পারে জেলা বা উপজেলা পর্যায়ে একটি পদ। তাই নিজেকে কট্টর বিএনপি জামায়াত বিদ্বেষী প্রমাণ করতে নিয়মিত বিএনপি জামায়াত নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেন এ ছাত্রলীগ নেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি পেইজে ছাত্রী সংস্থা নিয়ে কটুক্তি করতে দেখা যায়।

গোপন সূত্রে পাওয়া তথ্য মতে, নুরুল আজিম রনি কিলিং মিশনের টিমের একজন রায়হান রুমি। গভীর রাতে দলবল নিয়ে মোটর সাইকেল দাপিয়ে চলা ফেরা করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্য নিরাপত্তা সংশয় দেখা দিয়েছে। জনসাধারণ বলছে, অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 32 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 84 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 78 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 ভিউ