বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ বাড়ি পুড়ে ছাই, দগ্ধ ১ | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ বাড়ি পুড়ে ছাই, দগ্ধ ১

জেলা প্রতিনিধি,বরগুনা।। 
Eidok-এ শেয়ার
বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ বাড়ি পুড়ে ছাই, দগ্ধ ১
ছবি: সংগৃহীত
 
বরগুনা শহরের প্রাণকেন্দ্র গ্রীনরোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বাড়িতে বসবাসরত অন্তত আটটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টা থেকে রাত ৯টার মধ্যে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আব্দুল কাদের সাহেবের বাসা সংলগ্ন একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশের আরও তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি ও অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর সব মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় অন্তত একজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরহুম আব্দুল কাদের সাহেবের স্ত্রী ও সন্তানরা জীবন বাজি রেখে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, চোখের সামনে সাজানো সংসার পুড়ে যেতে দেখলেও আগুনের তীব্রতার কারণে ঘরে ঢোকার কোনো সুযোগ ছিল না। 
এদিকে, ঘটনার সময় আশপাশের এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে! বরগুনার ফায়ার সার্ভিস জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ জেলার খবর জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 8 ভিউ গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট জেলার খবর গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 11 ভিউ ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা জেলার খবর ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 8 ভিউ ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের জেলার খবর ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 18 ভিউ পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 21 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ