ভালুকায় বিএনপির কেন্দ্রভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।..
Eidok-এ শেয়ার
ভালুকায় বিএনপির কেন্দ্রভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে কেন্দ্রভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে আঙ্গারগাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আগামীর নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়েই এই আন্দোলন ও নির্বাচন সফল করতে হবে। প্রতিটি কেন্দ্রে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে।

তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব বেশি। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে মাঠে কাজ করতে হবে। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।

সভায় বিশেষ অতিথি ও বক্তারা বলেন, কেন্দ্রভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এখন সময়ের দাবি। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বশীল কর্মী থাকতে হবে এবং ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা করা হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক জেলার খবর মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 ভিউ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ জেলার খবর সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 33 ভিউ আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা জেলার খবর আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 47 ভিউ বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 52 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 ভিউ