বাগমারায় সাঁইপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

****
שיתוף ב-Eidok
বাগমারায় সাঁইপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
צילום: ארכיון

 

আল আমিন স্বাধীন 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ 

 

রাজশাহীর বাগমারা উপজেলার সাঁইপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজশাহীর হড়গ্রাম জনতা ব্যাংক শাখার ম্যানেজার শফিকুর ইসলাম খোকন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, রাজশাহী জেলা শ্রমিকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওলামাদলের সদস্য তৈমুর রহমান, বাগমারা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান মুকুল, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসীন আলী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আ. মালেক মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদৎ হোসেন, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ এবং বাগমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন।

অনুষ্ঠানে বাসুপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

 

 শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্র

ধান অতিথি । 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত חדשות המחוז মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ חדשות המחוז নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা חדשות המחוז প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন חדשות המחוז মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ חדשות המחוז ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা חדשות המחוז হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী חדשות המחוז জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views