পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি শামীম সম্পাদক তানভীর | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি শামীম সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাবের ২০২৬ সালের
Eidok-এ শেয়ার
পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি শামীম সম্পাদক তানভীর
ছবি: সংগৃহীত

কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. রেজাউল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস. এম. তানভীর আহমেদ।

শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জেলা প্রশাসকের মনোনীত নির্বাচন কমিশনার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল করিম নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খেলাফত হোসেন খসরু ও শেখ মো. রশিদ আল মুনান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কুমার শুভ রায়।

দপ্তর ও পরিসম্পদ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. তামিম সরদার। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন এবং তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ আবু মো. জুবায়ের জনি।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহামুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, আরিফ মোস্তফা, ফসিউল ইসলাম বাচ্চু, জহিরুল হক টিটু, খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ, ওয়াহি হাসন বাবু ও কে এম হাবিবুর রহমান।

উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বকারী একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হিসেবে ভূমিকা রেখে চলেছে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheter বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheter মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheter প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheter মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheter রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheter খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheter রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views