পিরোজপুরে বাজার ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে বাজার ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
Eidok-এ শেয়ার
পিরোজপুরে বাজার ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাজার ব্যবসায়ীদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা ব্যবসায়ী সমিতির আয়োজনে শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় তিনি নির্বাচিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন আর রশিদ এবং সাধারণ সম্পাদক আহসানুল কবির।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মেহেদী হাসান, পরিচালক মো. আরিফুল হকসহ কাঁচা বাজার, মাছ বাজার ও মাংস বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস শেখ। সভা সঞ্চালনা করেন জেলা ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপন।

コメント 0

コメントがありません

関連記事

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 政治 (せいじ) সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 123 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 政治 (せいじ) আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 政治 (せいじ) কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 70 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 政治 (せいじ) যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 103 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 政治 (せいじ) কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 政治 (せいじ) ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 政治 (せいじ) গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 Views