সীমান্তের ৩শতাধিক শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে ২০-বিজিবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীমান্তের ৩শতাধিক শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে ২০-বিজিবি..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
সীমান্তের ৩শতাধিক শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে ২০-বিজিবি..
সীমান্তের ৩শতাধিক শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে ২০-বিজিবি..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ


জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

আজ শনিবার দুপুরে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র  বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় তাদেরকে। 

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।

এসময় ৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

نظری یافت نشد


News Card Generator