বগুড়া শেরপুরে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, হাটের ম্যানেজারকে… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, হাটের ম্যানেজারকে কুপিয়ে জখম

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজারে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ফেরদৌসুজ্জামান (৪৫) নামের এক ব্যক্তি গুরু..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, হাটের ম্যানেজারকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে রানিহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত ফেরদৌসুজ্জামান উপজেলার পাঁচ দেউলী গ্রামের রমজান আলীর ছেলে এবং রানিহাট বাজারের হাট ইজারার ম্যানেজার হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, রানিহাট বাজারের ওই সরকারি খাস জমিটি কিছুদিন আগে প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছিল। তবে বৃহস্পতিবার সকালে স্থানীয় মোহাম্মদ ও নজরুলসহ কয়েকজন জমিটি নিজেদের মালিকানাধীন দাবি করে পুনরায় জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। এ সময় হাটের ম্যানেজার ফেরদৌসুজ্জামান বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে ফেরদৌসুজ্জামানের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ফেরদৌসুজ্জামান অভিযোগ করে বলেন, অবৈধভাবে খাস জমি দখল করতে বাধা দেওয়ায় তারা আমার ওপর হামলা করেছে। ওই সময় আমার কাছে হাটের ইজারা আদায়ের নগদ প্রায় ৫ লক্ষ টাকা ছিল, যা তারা ছিনিয়ে নিয়ে গেছে।
এই ঘটনার পর রানিহাট বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা বাজার এলাকায় নজরদারি বাড়িয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন ज़िला समाचार বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি ज़िला समाचार মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু ज़िला समाचार প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় ज़िला समाचार মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ज़िला समाचार রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views