🕊️ হাজী মোঃ শাহজাহান শরীফ আর নেই — জানাজা ১০ জানুয়ারি সকাল ১০টায়
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়নের রামপুর ২ নং ওয়ার্ডের সম্মানিত ব্যক্তি হাজী মোঃ শাহজাহান শরীফ ইন্তেকাল করেছেন। ২০২৬ সালের ৯ জানুয়ারি, শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম হাজী মোঃ শাহজাহান শরীফ ছিলেন একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজবান্ধব মানুষ। এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গুণগ্রাহীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আগামী ১০ জানুয়ারি কানকী রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমের নেক আমল কবুল করুন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন—