পিরোজপুরে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ… | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
পিরোজপুরে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর সদর উপজেলা ও নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এস. এম নুরুল্লাহ। বিশেষ প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতেখার ফারুক আকাশ, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ টিটু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. হাসান সিকদার, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ও স্টেট ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সানি।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাহিন।

‎কর্মশালায় পিরোজপুর জেল, সদর উপজেলা ও নাজিরপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষকরা রাষ্ট্র পরিচালনায় ছাত্ররাজনীতির ভূমিকা, সংগঠনকে শক্তিশালী করার কৌশল, রাজনৈতিক সচেতনতা ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

তারা বলেন, ছাত্রদল সবসময় দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগে থেকেছে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আদর্শিকভাবে প্রস্তুত হতে হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Политика সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 116 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Политика আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Политика কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Политика যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Политика কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Политика ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Политика গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views