বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ..
বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ..
ছবি: সংগৃহীত
****
বাগেরহাট প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁর বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স। সকাল থেকে রাত পযন্ত বাগেরহাট পৌর সহরে ও কচুয়ার বিভিন্ন এলাকায় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় সকালে সাইনবোর্ড, বাধাল, ফতেপুর, কচুয়া, ভাষা বাজার, গজালিয়া সদর উপজেলার দে-পাড়া, কান্দাপাড়া ও মুক্ষাইট বাগেরহাট শহরসহ বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাবার সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। সৌজন্য সাক্ষাৎকালে মেহেদী হাসান প্রিন্স বলেন, বাগেরহাটের মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর বাবার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator