নরসিংদীতে দুস্থ মানুষের জন্য ‘আপন জনের দুপুরের খাবার | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে দুস্থ মানুষের জন্য ‘আপন জনের দুপুরের খাবার

****
Eidok-এ শেয়ার
নরসিংদীতে দুস্থ মানুষের জন্য ‘আপন জনের দুপুরের খাবার
ছবি: সংগৃহীত

নরসিংদীতে সমাজের গরিব, অসহায়, দুস্থ ও পথশিশুদের জন্য ‘আপন জনের দুপুরের খাবার’ শীর্ষক মধ্যাহ্নভোজ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এবং গণঅধিকার ফোরামের উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির অর্থায়নে এ মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী শহরের পৌর পার্কে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা গোলাম রাসেদ তমাল, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, রায়পুরা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রবিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, গণঅধিকার পরিষদের সদস্য রাসেল হোসেন, মহাসিন হোসেন এবং সহ-সভাপতি মো. সুমন মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলম বলেন,সমাজে বৈষম্য কমাতে হলে আগে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে হবে। অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন সমাজে সহমর্মিতার বন্ধন আরও শক্ত করবে।”

যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বলেন,রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমও হতে পারে—আজকের এই আয়োজন তার প্রমাণ। ভবিষ্যতেও আমরা এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চাই।

রায়পুরা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী বলেন,দুস্থ ও অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়াই সবচেয়ে বড় রাজনীতি। এই উদ্যোগ রাজনৈতিক সীমার বাইরে গিয়ে মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছে।”

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির পুত্র গোলাম রাসেদ তমাল। তিনি জুলাই যুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর প্রয়াত পিতার মাগফিরাত কামনা এবং তাঁর মাতা শিরিন আক্তার শেলির জন্য দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন,

“এই আয়োজন কোনোভাবেই নির্বাচনকেন্দ্রিক নয়। এটি সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘আপন জনের দুপুরের খাবার’ কর্মসূচি অব্যাহত থাকবে।”

শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন যাত্রাবাড়ী জামে মসজিদের ইমাম মকবুল হোসেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 25 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 79 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views