নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায়… | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

মামুন পাটোয়ারী : নোয়াখালী প্রতিনিধি 
Eidok-এ শেয়ার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
ছবি: সংগৃহীত

 নিহতের পরিবার এটি পরিকল্পিত আত্মহত্যায় প্ররোচনার ঘটনা বলে দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক মানসিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত তাজ নাহার আক্তার প্রিতি (নাম অভিযোগ সূত্রে) গত ২৬ ডিসেম্বর দুপুরে নিজ বসতঘরে বিষপানে মারা যান বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের মা খায়রুন নেছা কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তাঁর মেয়ের স্বামী মাইন উদ্দিনসহ মোট ছয়জনের লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন, পরকীয়া সম্পর্ক এবং যৌতুক চাপের কারণেই তাঁর মেয়ে আত্মহত্যায় বাধ্য হন।

অভিযোগে বলা হয়, চলতি বছরের এপ্রিল মাসে ইসলামী শরিয়াহ মোতাবেক চরকাঁকড়া ০২নং ওয়ার্ড, (জিন্নত আলী মাঝির বাড়ীর, আব্দুর রাজ্জাক এ-র মেয়ের প্রীতির সাথে লক্ষীপুর জেলার কমল নগর উপজেলার চর পলকন গ্রামের আহছান উল্যার ছেলে মাইনউদ্দিনের সাথে 
তিন লাখ টাকা দেনমোহরে প্রীতির বিয়ে হয়। বিয়ের পরদিনের মধ্যেই স্বামীর অনৈতিক কর্মকাণ্ড ধরা পড়ে। মাইনুদ্দিন রাতে নিজের স্ত্রীকে ছেড়ে ভাইয়ের স্ত্রীর রুমে যেতে চোখে পড়ে  বহুবার। এই বিষয়ে স্বামীকে বললে ক্ষিপ্ত হয়ে বিয়ের ১৭ দিন পর প্রীতির বাবার বাড়িতে এক কাপড়ের পাঠিয়ে দেয় ।  

এসব বিষয়ে প্রতিবাদ করলে শ্বশুরবাড়ির লোকজন প্রিতিকে মারধর, গালমন্দ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। বিভিন্ন মাধ্যমে জানাজায় মাইনুদ্দিন একজন টিকটকার। টিকটকে  মেয়েদের বিয়ের কথা বলে  প্রেমের জালে ফাঁসিয়ে অর্থসহ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।  

 দীর্ঘ আট মাস বাবার বাড়িতে  অবস্থান করলেও স্বামীপক্ষ কোনো ভরণপোষণ দেয়নি বলে অভিযোগ। উল্টো বিদেশ যাওয়ার কথা বলে তিন লাখ টাকা যৌতুক দাবি করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দুদিন আগে অভিযুক্ত স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন বলে ছবি পাঠিয়ে প্রীতিকে মানসিকভাবে ভেঙে দেন এবং আত্মহত্যার জন্য প্ররোচনা দেন। ঘটনার দিন ভিডিও কলে কথা বলার সময়ই প্রীতি বিষপান করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা লাশ দাফনে বিলম্ব ঘটায় এবং মামলা করলে হত্যার হুমকি দেয়। এবং বিভিন্ন মাধ্যমে খবর পাঠায় সমঝোতার করবে করবে। বর্তমানে পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়েছে।
প্রীতি আত্মহত্যার সময় একটি সুইসাইড নোট লিখে যায়। এ বিষয়ে মৃত্যুর আগে পাশের ঘরের ভাবির সাথে অনেক কথা বলে যায়। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Преступление থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Преступление সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Преступление কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views