পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
সভায় সভাপতিত্ব করেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।
এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও কলেজ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক প্রস্তুতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0